নতুন করে পাব ব'লে : সন্‌জীদা খাতুন স্মরণ

হালনাগাদ: ১৮ পৌষ ১৪৩২/ ০২ জানুয়ারি ২০২৬

আরম্ভের সময় ১২ বৈশাখ ১৪৩২/ ২৫ এপ্রিল ২০২৫ ১৮:৩০ ঘটিকা
সমাপ্তির সময় ১২ বৈশাখ ১৪৩২/ ২৫ এপ্রিল ২০২৫ ২০:৩০ ঘটিকা
আয়োজন স্থান ছায়ানট সংস্কৃতি-ভবন

নতুন করে পাব ব'লে : সন্‌জীদা খাতুন স্মরণ

১২ বৈশাখ ১৪৩২, ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার ছায়ানট, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্‌, নালন্দা উচ্চ বিদ্যালয়, কণ্ঠশীলন এবং ব্রতচারীর যৌথ আয়োজনে স্মরণ করা হলো সন্‌জীদা খাতুনকে। আয়োজনের শিরোনাম “..নতুন করে পাব ব’লে..”। ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠানের সূচনা হয় সন্ধ্যা সাড়ে ৬টায় সম্মেলক নৃত্যগীত “কোন্‌ আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে” পরিবেশনের মাধ্যমে। স্মরণ, পাঠ, একক ও সম্মেলক গান, ব্রতচারী, আলেখ্য পরিবেশনা এবং এরই ফাঁকে ফাঁকে সন্‌জীদা খাতুন গীত গানের অডিওর মধ্য দিয়ে এগিয়ে চলে অনুষ্ঠান।
আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়েছে ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে
ফেইসবুক লিংক
ইউটিউব লিংক