রবীন্দ্র-উৎসব ১৪৩২
হালনাগাদ: ১৮ পৌষ ১৪৩২, ০২ জানুয়ারি ২০২৬
| আরম্ভের সময় | ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫ | ১৮:৩০ ঘটিকা |
| সমাপ্তির সময় | ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫ | ২১:০০ ঘটিকা |
| আয়োজন স্থান | ছায়ানট মিলনায়তন |
২৫ ও ২৬ বৈশাখ ১৪৩২, ৮ ও ৯ মে ২০২৫, বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হলো ছায়ানটের দুইদিনব্যাপী রবীন্দ্র উৎসব। ছায়ানট মিলনায়তনে দুদিনের অনুষ্ঠানই শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়।
উৎসবে ছায়ানটের শিল্পী ছাড়াও আমন্ত্রিত শিল্পী ও দল অংশ নিয়েছেন। অনুষ্ঠানে পরিবেশিত হয় একক ও সম্মেলক গান, নৃত্য, পাঠ-আবৃত্তি; প্রথম দিনে ছায়ানটের বিশেষ পরিবেশনা ছিল সন্জীদা খাতুন গ্রন্থিত আলেখ্য ‘রূপে রূপে অপরুপ’।
অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
সম্প্রচারিত অনুষ্ঠানের লিংক:
১ম দিন – ফেইসবুক, ইউটিউব
২য় দিন – ফেইসবুক, ইউটিউব