শ্রোতার আসর: শ্রাবণ ১৪৩২
হালনাগাদ: ১৮ পৌষ ১৪৩২/ ০২ জানুয়ারি ২০২৬
| আরম্ভের সময় | ৩ শ্রাবণ ১৪৩২/ ১৮ জুলাই ২০২৫ | ১৯:০০ ঘটিকা |
| সমাপ্তির সময় | ৩ শ্রাবণ ১৪৩২/ ১৮ জুলাই ২০২৫ | ২১:০০ ঘটিকা |
| আয়োজন স্থান | রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্র, ছায়ানট সংস্কৃতি-ভবন |
৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ছায়ানটের শ্রোতার আসর। ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে এবারের আসরে পরিবেশিত হয় লোকসঙ্গীত। শুরুতে ২টি গান পরিবেশন করেন নবীন শিল্পী অভিবাঁধন দাস অর্ণ। এরপর শিল্পী মোছাঃ শরিফা খাতুন ৫টি ও শেষে বিমান চন্দ্র বিশ্বাস ৮টি গান গেয়ে শোনান।
অনুষ্ঠানে যন্ত্রাণুষঙ্গে ছিলান- তবলায় তুলসী সাহা, মন্দিরায় প্রদীপ কুমার রায়, দোতারায় শেখ জালাল উদ্দিন ও বাঁশিতে মামুনুর রশীদ।
আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয় ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
ইউটিউব লিংক