আব্বাসউদ্দীন আহ্‌মদ স্মরণ, বিশেষ শ্রোতার আসর

হালনাগাদ: ১৩ কার্তিক ১৪৩৩, ২৯ অক্টোবর ২০২৬

আরম্ভের সময় ১১ কার্তিক ১৪৩৩, ২৭ অক্টোবর ২০২৬ ১৮:৩০ ঘটিকা
সমাপ্তির সময় ১১ কার্তিক ১৪৩৩, ২৭ অক্টোবর ২০২৬ ২০:০০ ঘটিকা
আয়োজন স্থান ছায়ানট মিলনায়তন

আব্বাসউদ্দীন আহ্‌মদ স্মরণ, বিশেষ শ্রোতার আসর

১১ কার্তিক ১৪৩৩, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার সঙ্গীতশিল্পী আব্বাসউদ্দীন আহ্‌মদের জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে অনুষ্ঠিত হলো ছায়ানটের বিশেষ শ্রোতার আসর। ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এই আসরে তাঁর গাওয়া গান পরিবেশন করেন শিল্পীরা। শুরুতে কথা বলেন ছায়ানট সভাপতি ডা. সারওয়ার আলী। এরপর জয়ন্ত রায়ের নেপথ্য উপস্থাপনায় একে একে গান পরিবেশন করেন প্রিয়ন্তু দেব, সুমন মজুমদার, মোছাঃ শরিফা খাতুন, বিমান চন্দ্র বিশ্বাস, মোঃ আবুল কালাম আজাদ, চন্দনা মজুমদার ও কিরণ চন্দ্র রায়। ভাওয়াইয়া, ভাটিয়ালিসহ তাঁর কণ্ঠে রেকর্ডকৃত আরও নানা ধরনের লোকসঙ্গীত ও নজরুলসঙ্গীত পরিবেশিত হয় এই আসরে।
অনুষ্ঠানে যন্ত্রাণুষঙ্গে ছিলেন দোতারায় রতন কুমার রায়, ঢোলে দশরথ দাশ, মন্দিরায় প্রদীপ কুমার রায়, বাঁশিতে মামুনুর রশীদ ও তবলায় গৌতম কুমার সরকার।
সকলের জন্য উন্মুক্ত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
ইউটিউব লিংক