লোকসঙ্গীত অনুষ্ঠান ১৪৩৩

হালনাগাদ: ১৩ অগ্রহায়ণ ১৪৩৩, ২৮ নভেম্বর ২০২৬

আরম্ভের সময় ১২ অগ্রহায়ণ ১৪৩৩, ২৭ নভেম্বর ২০২৬ ১৮:৩০ ঘটিকা
সমাপ্তির সময় ১২ অগ্রহায়ণ ১৪৩৩, ২৭ নভেম্বর ২০২৬ ২১:২০ ঘটিকা
আয়োজন স্থান ছায়ানট মিলনায়তন

লোকসঙ্গীত অনুষ্ঠান ১৪৩৩

১২ অগ্রহায়ণ ১৪৩৩, ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার আয়োজন হলো ছায়ানটের বার্ষিক লোকসঙ্গীত অনুষ্ঠান। এবারের আয়োজন উৎসর্গ করা হয় পাগলা কানাইকে। ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় কুটি মনসুর রচিত "কে বলে মানুষ মরে" সম্মেলক গান দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে আরও পরিবেশিত হয় মাতাল রাজ্জাক দেওয়ান, মহেশ চন্দ্র রায়, রাধাবল্লভ সরকার, কাঙাল হরিনাথ মজুমদার, কালু শাহ্ ফকীর ও রমেশ শীল রচিত গান। জাতীয় সঙ্গীতের পূর্বে শেষ পরিবেশনা ছিল পাগলা কানাইয়ের গান।
এবারের আয়োজনে ৫টি সম্মেলক ও ১৬টি একক গান পরিবেশিত হয়। একক গান পরিবেশন করেন -
- কুটি মনসুরের গান : স্বপ্না রায়, নারায়ণ চন্দ্র শীল, বিমান চন্দ্র বিশ্বাস
- মাতাল রাজ্জাক দেওয়ানের গান : উজ্জ্বল দেওয়ান, মোঃ মানিক, অভিবাঁধন দাস অর্ণ
- মহেশ চন্দ্র রায়ের গান : সঞ্চিতা বর্মন, মহিতোষ কুমার, মোছাঃ শরিফা খাতুন
- রাধাবল্লভ সরকারের গান : পাওয়েল বিশ্বাস, চন্দনা মজুমদার
- কাঙাল হরিনাথ মজুমদারের গান : কিরণ চন্দ্র রায়
- কালু শাহ্ ফকীরের গান : নাজমুল আহ্‌সান তুহিন
- রমেশ শীলের গান : মতিউর রহমান বকুল, মোঃ আবুল কালাম আজাদ
- পাগলা কানাইয়ের গান : সরদার মোঃ রহমাতুল্লা
যন্ত্রাণুষঙ্গে ছিলেন - দোতারায় রতন কুমার রায়, ঢোলে দশরথ দাশ, বাঁশিতে মামুনুর রশীদ, মন্দিরায় প্রদীপ কুমার রায় এবং তবলায় অজয় দাস ও স্বরূপ হোসেন।
সকলের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় ছায়ানটের ফেইসুবক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
ইউটিউব লিংক