শ্রোতার আসর: জ্যৈষ্ঠ ১৪৩৩

হালনাগাদ: ২ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৬ মে ২০২৬

আরম্ভের সময় ১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৫ মে ২০২৬ ১৮:৩০ ঘটিকা
সমাপ্তির সময় ১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৫ মে ২০২৬ ২০:০০ ঘটিকা
আয়োজন স্থান রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্র, ছায়ানট সংস্কৃতি-ভবন

শ্রোতার আসর: জ্যৈষ্ঠ ১৪৩৩

১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৫ মে ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হলো ছায়ানটের শ্রোতার আসর। ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় অনুষ্ঠান। এবারের আসরে লোকসঙ্গীত পরিবেশিত হয়। শুরুতে ২টি গান পরিবেশন করেন পাওয়েল বিশ্বাস। এরপর মঞ্চে আসেন জোনাকী রানী শীল, তিনিও ২টি গান পরিবেশন করেন। আসরের শেষ শিল্পী ছিলেন খগেন্দ্রনাথ সরকার। তিনি ৮টি গান পরিবেশন করেন। অনুষ্ঠানে যন্ত্রাণুষঙ্গে ছিলেন বাঁশিতে মো. মনিরুজ্জামান, দোতারায় রতন কুমার রায়, তবলায় স্বরূপ হোসেন ও মন্দিরায় প্রদীপ কুমার রায়।
সকলের জন্য উন্মুক্ত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় ছায়ানটের ফেইসবুক পেইজে ও ইউটিউব চ্যানেলে
ইউটিউব লিংক