বর্ষবরণ ১৪৩৩

হালনাগাদ: ২ বৈশাখ ১৪৩৩, ১৫ এপ্রিল ২০২৬

আরম্ভের সময় ১ বৈশাখ ১৪৩৩, ১৪ এপ্রিল ২০২৬ ০৬:১৫ ঘটিকা
সমাপ্তির সময় ১ বৈশাখ ১৪৩৩, ১৪ এপ্রিল ২০২৬ ০৮:২০ ঘটিকা
আয়োজন স্থান রমনা বটমূল

বর্ষবরণ ১৪৩৩

“চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির” – ছায়ানটের বর্ষবরণ ‌১৪৩৩ উদ্‌যাপনের মূল বক্তব্য। নতুন বছরের ভোর সোয়া ছ’টায়, নবীন আলোর সাথে ছায়ানটের সুরবাণীছন্দের সূচনা হয় চার নবীন শিল্পীর সম্মিলিত পরিবেশনা “জাগো আলোক-লগনে” গানের মধ্য দিয়ে। সকালের স্নিগ্ধ প্রকৃতি এবং মানব ও দেশপ্রেমের গানের পাশাপাশি পরিবেশিত হয় লোক জনজীবনের সুর। বিশেষ সংযোজন, বৃটিশবিরোধী আন্দোলনের প্রখ্যাত গণসঙ্গীতজ্ঞ সলিল চৌধুরী ও পাকিস্তানবিরোধী আন্দোলনের দুর্দম গীতিকার-সুরকার মতলুব আলীর প্রতি শ্রদ্ধাঞ্জলি। অনুষ্ঠান গাঁথা হয়েছে ৯টি সম্মেলক ও ১৩টি একক গান এবং ২টি আবৃত্তি দিয়ে। প্রায় দুইশো শিল্পী ছিলেন মঞ্চে। জাতীয়সঙ্গীতের পূর্বে নববর্ষের কথন উপস্থাপন করেন ছায়ানট সভাপতি ডা. সারওয়ার আলী।
অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচারিত হয় বিটিভি, দীপ্ত টিভি এবং প্রথম আলো, বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম ও ছায়ানটের
ইউটিউব চ্যানেল, ফেইসবুক পেইজ
ইউটিউব লিংক।

অনুষ্ঠানক্রম:

ক্রম বিষয় রচয়িতা শিল্পী/বক্তা
জাগো আলোক-লগনে  সম্মেলক গান কথা: অজয় ভট্টাচার্য
সুর: ভীষ্মদেব চট্টোপাধ্যায়
মিরাজুল জান্নাত সোনিয়া / ঐশ্বর্য সমাদ্দার / প্রিয়ন্তু দেব /সমুদ্র শুভম
এ কী সুগন্ধহিল্লোল বহিল একক গান রবীন্দ্রনাথ ঠাকুর মাকছুরা আখতার অন্তরা
তোমার হাতের রাখীখানি বাঁধো একক গান রবীন্দ্রনাথ ঠাকুর আজিজুর রহমান তুহিন
বাজাও আমারে বাজাও একক গান রবীন্দ্রনাথ ঠাকুর সেমন্তী মঞ্জরী
অরুণকান্তি কে গো যোগী ভিখারি  একক গান কাজী নজরুল ইসলাম বিটু কুমার শীল
আজি গাও মহাগীত  একক গান দ্বিজেন্দ্রলাল রায় শ্রাবন্তী ধর
খেলিছ এ বিশ্ব লয়ে  একক গান কাজী নজরুল ইসলাম বিজন চন্দ্র মিস্ত্রী
ভয় হতে তব অভয় মাঝে সম্মেলক গান রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ দল
সংকলিত একক আবৃত্তি রবীন্দ্রনাথ/নজরুল/সত্যেন্দ্রনাথ ভাস্বর বন্দোপাধ্যায়
১০ জাগো বিরাট ভৈরব  একক গান কাজী নজরুল ইসলাম নাসিমা শাহীন ফ্যান্সি
১১ স্নিগ্ধ শ্যাম কল্যাণ রূপে  একক গান কাজী নজরুল ইসলাম খায়রুল আনাম শাকিল
১২ তোমার আমার এই বিরহ  একক গান কাজী নজরুল ইসলাম শারমিন সাথী ইসলাম ময়না
১৩ জানি জানি কোন্‌ আদিকাল হতে  একক গান রবীন্দ্রনাথ ঠাকুর তানিয়া মান্নান
১৪ জগতে আজিকে যারা সম্মেলক গান কাজী নজরুল ইসলাম সকলে
১৫ এই তো তোমার প্রেম ওগো  একক গান রবীন্দ্রনাথ ঠাকুর লাইসা আহমদ লিসা
১৬ এক গুচ্ছ চাবি একক আবৃত্তি সলিল চৌধুরী খায়রুল আলম সবুজ
১৭ পথে এবার নামো সাথী  সম্মেলক গান সলিল চৌধুরী বিশেষ দল
১৮ এসো মুক্ত করো  সম্মেলক গান জ্যোতিরিন্দ্র মৈত্র বড়দের দল
১৯ সেদিন আর কত দূরে সম্মেলক গান সলিল চৌধুরী ছোট ও বড়দের দল
২০ ধিনধিন ধিন তাক ধিনাধিন একক গান আবদুল লতিফ বিমান চন্দ্র বিশ্বাস
২১ অলস হইওনা ভাই  সম্মেলক গান মতলুব আলী ছোটদের দল
২২ ডিম পাড়ে হাঁসে  সম্মেলক গান কথা: ফেরদৌস হোসেন ভূঁইয়া
সুর: সুখেন্দু চক্রবর্তী
ছোট ও বড়দের দল
২৩ বড় সংকটে পড়িয়া দয়াল একক গান লালন সাঁই চন্দনা মজুমদার
২৪ বৈশাখ মাসে আইসো বন্ধু  সম্মেলক গান সাধন চন্দ্র বর্মণ ছোট ও বড়দের দল
২৫ কথন সারওয়ার আলী
সভাপতি, ছায়ানট
২৬ জাতীয় সঙ্গীত সকলে

যন্ত্রাণুষঙ্গ:
সেতার: ফিরোজ খান
কিবোর্ড: রবিন্স চৌধুরী
বাঁশি: মামুনুর রশীদ
দোতারা: রতন কুমার রায়
তবলা: সুবীর ঘোষ, স্বরূপ হোসেন, গৌতম কুমার সরকার
ঢোল: শিবু দাস
মন্দিরা: প্রদীপ রায়
তানপুরা: মাহমুদুল হাসান, অভিজিৎ কুন্ডু, টিংকু শীল