সঙ্গীতবিদ্যায়তন > কার্যক্রম
হালনাগাদ: ১৯ মাঘ ১৪৩২, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সঙ্গীত-পরিচয়
- ১ বছর মেয়াদি সঙ্গীতের সঙ্গে প্রাথমিক পরিচিতিমূলক পাঠ
- ক্লাস, ৫:৩০ থেকে সন্ধ্যা ৬:৫০
- বয়সভেদে তিনটি পৃথক দলে শিক্ষণ
- বিষয়: লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, দেশের গান, সরগম এবং শিশুদের জন্য ছড়া গান
- সাধারণভাবে ভর্তির আবেদনপত্র পাওয়া যায় ফাল্গুন মাসে
- ভর্তির আবেদন জানানোর ন্যূনতম বয়স ৭ বছর, ঊর্ধ্বসীমা নেই
- সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন
- বার্ষিক প্রদেয় এককালীন পরিশোধযোগ্য (৳ ৭,৩৫০)
- পাঠশেষে কোনো মূল্যায়ন নেই
- সঙ্গীতবিদ্যায়তনের নির্ধারিত নিয়মে পাঠশেষে কার্যক্রম সম্পূর্ণ করার স্বীকৃতিপত্র
সঙ্গীত-সূচনা (শিশু)
- ন্যূনতম ১০ থেকে অনূর্ধ্ব ১৪ বছর বয়সী শিশুদের জন্য ৪ বছর মেয়াদি প্রাথমিক সঙ্গীতপাঠ
- নির্বাচন-মান (ক/খ/গ) অনুযায়ী ক্লাস শুক্রবার বেলা ৩:২০–৬:০০ / শনিবার সকাল ১০:২০–১:০০ / বৃহস্পতিবার বিকাল ৫:৫০–৮:৩০
- সাধারণভাবে ভর্তির আবেদনপত্র পাওয়া যায় পৌষ থেকে ফাল্গুন মাসের মধ্যে
- সুরবোধ ও ছন্দবোধের কণ্ঠপরীক্ষার মাধ্যমে নির্বাচন
- বার্ষিক প্রদেয় এককালীন বা একাধিক কিস্তিতে পরিশোধযোগ্য
- মাসিক বেতন ৬০০ টাকা; বার্ষিক মোট প্রদেয় নতুন ভর্তির ক্ষেত্রে ১০,৭৫০ টাকা, পুনর্ভর্তির ক্ষেত্রে ১০,১৫০ টাকা
- বিষয়: রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, লোকসঙ্গীত ও সরগম
- বার্ষিক মূল্যায়নে কৃতকার্য হলে পরবর্তী শ্রেণিতে উত্তরণ
- একই শ্রেণিতে অনধিক ৩ বছর পাঠগ্রহণের সুযোগ
- প্রান্তিক শ্রেণির পাঠগ্রহণ শেষে চূড়ান্ত মূল্যায়ন
- চূড়ান্ত মূল্যায়নে উত্তীর্ণদের জন্য কার্যক্রম সম্পূর্ণ করার স্বীকৃতিপত্র
- চূড়ান্ত পরীক্ষায় বিশেষ মানে উত্তীর্ণ শিক্ষার্থী বিদ্যায়তনের সঙ্গীত-প্রবেশ কার্যক্রমে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারে
সঙ্গীত-সূচনা (সাধারণ)
- ১৪ বা তদূর্ধ্ব বছর বয়সীদের জন্য ৩ বছর মেয়াদি প্রাথমিক সঙ্গীতপাঠ
- নির্বাচন-মান (ক/খ/গ) অনুযায়ী ক্লাস শুক্রবার সকাল ৮:৪০–১১:২০ / শনিবার বিকাল ৫:৩০–৭:৩০ / কেবল রবীন্দ্রসঙ্গীত বিভাগের জন্য রবিবার বিকাল ৫:৩০–৭:৩০
- সাধারণভাবে ভর্তির আবেদনপত্র পাওয়া যায় পৌষ থেকে ফাল্গুন মাসের মধ্যে
- সুরবোধ ও ছন্দবোধের কণ্ঠপরীক্ষার মাধ্যমে নির্বাচন
- বার্ষিক প্রদেয় এককালীন বা একাধিক কিস্তিতে পরিশোধযোগ্য
- মাসিক বেতন ৬০০ টাকা; বার্ষিক মোট প্রদেয় নতুন ভর্তির ক্ষেত্রে ১০,৭৫০ টাকা, পুনর্ভর্তির ক্ষেত্রে ১০,১৫০ টাকা
- বিভাগ অর্থাৎ মূল বিষয়: রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত বা লোকসঙ্গীত
- সহায়ক পাঠ: সরগম, শুদ্ধসঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত বা লোকসঙ্গীত
- বার্ষিক মূল্যায়নে কৃতকার্য হলে পরবর্তী শ্রেণিতে উত্তরণ
- একই শ্রেণিতে অনধিক ৩ বছর পাঠগ্রহণের সুযোগ
- প্রান্তিক শ্রেণির (৩য় বর্ষ) পাঠগ্রহণ শেষে চূড়ান্ত মূল্যায়ন
- চূড়ান্ত মূল্যায়নে উত্তীর্ণদের জন্য কার্যক্রম সম্পূর্ণ করার স্বীকৃতিপত্র
- চূড়ান্ত পরীক্ষায় বিশেষ মানে উত্তীর্ণ শিক্ষার্থী বিদ্যায়তনের সঙ্গীত-প্রবেশ কার্যক্রমে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারে
সঙ্গীত-প্রবেশ
- সঙ্গীত-সূচনা কার্যক্রম সম্পন্ন করা শিক্ষার্থীদের মধ্যে থেকে নির্বাচিতদের জন্য ৪ বছর মেয়াদি সঙ্গীত ও দেশ-জাতি সম্পর্কিত নিবিড় পাঠ
- সরাসরি ভর্তির আবেদনপত্র গ্রহণ করা হয় না। সঙ্গীত-সূচনা কার্যক্রমের চূড়ান্ত মূল্যায়নে বিশেষ মানে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভাগভেদে নির্ধারিত আসন সংখ্যা অনুযায়ী সুযোগ দেওয়া হয়
- ক্লাস: সপ্তাহে ২ দিন; শুক্রবার সকাল ৮:৪০ থেকে বেলা ১১:২০ এবং শনিবার বিকাল ৫:৩০ থেকে সন্ধ্যা ৭:৩০
- বার্ষিক প্রদেয় এককালীন বা একাধিক কিস্তিতে পরিশোধযোগ্য
- মাসিক বেতন ৭৫০ টাকা; বার্ষিক মোট প্রদেয় ১১,৯৫০ টাকা
- বিভাগ অর্থাৎ মূল বিষয়: রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত বা লোকসঙ্গীত
- সহায়ক পাঠ: শুদ্ধসঙ্গীত, পুরাতনী গান, দেশের গান, গণসঙ্গীত, অতুলগীতি, কান্তগীতি, দ্বিজেন্দ্রগীতি ও রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত বা লোকসঙ্গীত এবং সঙ্গীততত্ত্ব ছাড়াও বাংলা গানের ধারা, ঐতিহ্য ও সংস্কৃতি, তাল ও ছন্দ এবং স্বরলিপির পাঠ
- বার্ষিক মূল্যায়নে কৃতকার্য হলে পরবর্তী শ্রেণিতে উত্তরণ
- একই শ্রেণিতে অনধিক ৩ বছর পাঠগ্রহণের সুযোগ
- প্রান্তিক শ্রেণির (৪র্থ বর্ষ) পাঠগ্রহণ শেষে চূড়ান্ত মূল্যায়ন
- চূড়ান্ত মূল্যায়নে উত্তীর্ণদের জন্য কার্যক্রম সম্পূর্ণ করার অভিজ্ঞানপত্র পরীক্ষা
শুদ্ধসঙ্গীত
- বিভাগ অনুযায়ী একজন নির্দিষ্ট শিক্ষকের কাছে ৬ বছর মেয়াদি পাঠগ্রহণ
- ভর্তির আবেদন জানানোর ন্যূনতম বয়স ১০ বছর
- সাধারণভাবে ভর্তির আবেদনপত্র পাওয়া যায় পৌষ থেকে ফাল্গুন মাসের মধ্যে
- কণ্ঠপরীক্ষা বা সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন
- বার্ষিক প্রদেয় এককালীন বা একাধিক কিস্তিতে পরিশোধযোগ্য
- মাসিক বেতন ৬৫০ টাকা; বার্ষিক মোট প্রদেয় নতুন ভর্তির ক্ষেত্রে ১১,৩৫০ টাকা, পুনর্ভর্তির ক্ষেত্রে ১০,৭৫০ টাকা
- বার্ষিক মূল্যায়নে কৃতকার্য হলে পরবর্তী শ্রেণিতে উত্তরণ
- একই শ্রেণিতে অনধিক ৩ বছর পাঠগ্রহণের সুযোগ
- প্রান্তিক শ্রেণির (সমাপনী বর্ষ) পাঠগ্রহণ শেষে চূড়ান্ত মূল্যায়ন
- চূড়ান্ত মূল্যায়নে উত্তীর্ণদের জন্য অভিজ্ঞানপত্র পরীক্ষা
- ৬ বিভাগ: কণ্ঠসঙ্গীত,তবলা, সেতার, বেহালা, বাঁশি, এস্রাজ
- কণ্ঠসঙ্গীত
শিক্ষক- খেয়াল: আলী এফ. এম. রেজোয়ান অথবা অসিত কুমার দে এবং ধ্রুপদ: অভিজিৎ কুণ্ডু
ক্লাস: নবীনদের (১ম ও ২য় বর্ষ) শনিবার এবং অগ্রসরদের (৩য় – সমাপনী বর্ষ) শুক্রবার বিকাল
-
তবলা
শিক্ষক- গৌতম কুমার সরকার; ক্লাস, শুক্রবার সকাল
শিক্ষক- স্বরপ হোসেন; ক্লাস, শুক্রবার বিকাল
শিক্ষক- রতন কুমার দাস; ক্লাস, শনিবার সকাল
- সেতার: শিক্ষক- এবাদুল হক সৈকত; ক্লাস, শুক্রবার সকাল
- বেহালা
শিক্ষক- মো. মাহামুদুল হাসান; ক্লাস: শুক্রবার বিকাল
শিক্ষক- শ্যামল চন্দ্র চক্রবর্ত্তী; ক্লাস: রবিবার বিকাল
- বাঁশি: শিক্ষক- মর্তুজা কবীর মুরাদ; ক্লাস, বৃহস্পতিবার বিকাল
- শিক্ষক- আশিকুল ইসলাম আবীর; ক্লাস: শনিবার সকাল
নৃত্য-সূচনা
- নবীন শিক্ষার্থীদের জন্য ৩ বছর মেয়াদি নৃত্যমুদ্রা এবং মণিপুরি অথবা ভরতনাট্যমের প্রাথমিক পাঠ
- ভর্তির আবেদন জানানোর ন্যূনতম বয়স ৮ বছর
- সাধারণভাবে ভর্তির আবেদনপত্র পাওয়া যায় পৌষ থেকে ফাল্গুন মাসের মধ্যে
- অঙ্গ সঞ্চালনের সাবলীলতা, ছন্দবোধ ও সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন
- ক্লাস: সপ্তাহে ১ দিন;
মণিপুরি: শুক্রবার বিকাল ৩:২০ থেকে সন্ধ্যা ৬:০০ বা সোমবার বিকাল ৫:৩০ থেকে সন্ধ্যা ৭:৩০
ভরতনাট্যম্: সোমবার বিকাল ৫:৩০ থেকে সন্ধ্যা ৭:৩০ বা মঙ্গলবার বিকাল ৫:৩০ থেকে সন্ধ্যা ৭:৩০ - বার্ষিক প্রদেয় এককালীন বা একাধিক কিস্তিতে পরিশোধযোগ্য
- মাসিক বেতন ৬০০ টাকা; বার্ষিক মোট প্রদেয় নতুন ভর্তির ক্ষেত্রে ১০,৭৫০ টাকা, পুনর্ভর্তির ক্ষেত্রে ১০,১৫০ টাকা
- বার্ষিক মূল্যায়নে কৃতকার্য হলে পরবর্তী শ্রেণিতে উত্তরণ
- একই শ্রেণিতে অনধিক ৩ বছর পাঠগ্রহণের সুযোগ
- চূড়ান্ত মূল্যায়নে উত্তীর্ণদের নৃত্য-সূচনা সমাপনাকারী শিক্ষার্থীর মণিপুরি বা ভরতনাট্যম্ বিভাগের নৃত্য-প্রবেশ কার্যক্রমে পাঠগ্রহণের সুযো
নৃত্য-প্রবেশ
- নৃত্য-সূচনা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য ৬ বছর মেয়াদি মণিপুরি বা ভরতনাট্যমের নিবিড় পাঠ
- সরাসরি ভর্তির আবেদনপত্র গ্রহণ করা হয় না। নৃত্য-সূচনা কার্যক্রম সম্পূর্ণ করা শিক্ষার্থীরাই অগ্রসর এই কার্যক্রমে পাঠ নেয়। শিক্ষার্থীরাই বেছে নেয় তারা মণিপুরি নাকি ভরতনাট্যমের নিবিড় পাঠ নেবে
- তবে নৃত্য-সূচনা কার্যক্রমের কোনো আবেদনকারীকে পরীক্ষক নৃত্য-প্রবেশ কার্যক্রমের উপযুক্ত মনে করলে জ্যেষ্ঠ শিক্ষকের অনুমোদনক্রমে পরীক্ষার্থীকে নির্বাচন করা যেতে পারে
- মণিপুরি বিভাগের ক্লাস শুক্রবার বিকাল ৩:৩০–৬:০০ এবং ভরতনাট্যম্ বিভাগের ক্লাস শনিবার বিকাল ৪:০০–৬:০০
- বার্ষিক প্রদেয় এককালীন বা একাধিক কিস্তিতে পরিশোধযোগ্য
- মাসিক বেতন ৬৫০ টাকা; বার্ষিক মোট প্রদেয় নতুন ভর্তির ক্ষেত্রে ১১,৩৫০ টাকা, পুনর্ভর্তির ক্ষেত্রে ১০,৭৫০ টাকা
- বার্ষিক মূল্যায়নে কৃতকার্য হলে পরবর্তী শ্রেণিতে উত্তরণ
- একই শ্রেণিতে অনধিক ৩ বছর পাঠগ্রহণের সুযোগ
- প্রান্তিক শ্রেণির (সমাপনী বর্ষ) পাঠগ্রহণ শেষে চূড়ান্ত মূল্যায়ন
- চূড়ান্ত মূল্যায়নে উত্তীর্ণদের জন্য অভিজ্ঞানপত্র পরীক্ষা
সঙ্গীত-অনুরাগ
- গাইতে সক্ষম এবং সঙ্গীতে অনুরক্তদের জন্য ১ বছর মেয়াদি পাঠ
- ভর্তির আবেদন জানানোর ন্যূনতম বয়স ২৫ বছর
- সাধারণভাবে ভর্তির আবেদনপত্র পাওয়া যায় ফাল্গুন-চৈত্র মাসে
- কণ্ঠপরীক্ষা বা সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন
- ক্লাস, শুক্রবার বিকাল ৫.১৫–৬.১৫
- বার্ষিক প্রদেয় এককালীন পরিশোধযোগ্য
- বিষয়: পঞ্চকবির গান (রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, অতুলগীতি, কান্তগীতি, দ্বিজেন্দ্রগীতি), লোকসঙ্গীত, পুরাতনী গান, দেশের গান
- কোনো বার্ষিক মূল্যায়ন নেই
নিবিড়-শিক্ষণ
- গুণী ও অগ্রসর গাইয়েদের জন্য নির্দিষ্ট শিক্ষকের তত্ত্বাবধানে ১ বছর মেয়াদি পাঠ
- ভর্তির আবেদন জানানোর পূর্বশর্ত সঙ্গীতবিদ্যায়তন-নির্ধারিত বিভিন্ন বিষয়ের ন্যূনতম ২৫টি গানের তালিকা
- সাধারণভাবে ভর্তির আবেদনপত্র পাওয়া যায় ফাল্গুন-চৈত্র মাসে
- কণ্ঠপরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন
- বার্ষিক প্রদেয় এককালীন পরিশোধযোগ্য
- বিষয়: রবীন্দ্রসঙ্গীত, শিক্ষক- লাইসা আহমদ লিসা
- বিষয়: নজরুলসঙ্গীত, শিক্ষক- খায়রুল আনাম শাকিল
- বিষয়: দেশগান ও গণসঙ্গীত, শিক্ষক- শাহীন সামাদ
- বিষয়: লোকসঙ্গীত, শিক্ষক- চন্দনা মজুমদার
- প্র্রক্রিয়া: নির্ধারিত শিক্ষকের ৩০টি ক্লাসসহ বছরে ৪০টি ক্লাস
- ক্লাস, সোমবার সন্ধ্যা ৬.০০–৭.০০
- কোনো বার্ষিক মূল্যায়ন নেই
- বছরে অন্তত ১টি অনুষ্ঠানে বৃন্দ, দ্বৈত বা একক গান গাইবার সুযোগ