রবীন্দ্র উৎসব ১৪৩৩
হালনাগাদ: ২৮ বৈশাখ ১৪৩৩, ১১ মে ২০২৬
| আরম্ভের সময় | ২৫ বৈশাখ ১৪৩৩, ০৮ মে ২০২৬ | ১৯:০০ ঘটিকা |
| সমাপ্তির সময় | ২৬ বৈশাখ ১৪৩৩, ০৯ মে ২০২৬ | ২১:১৫ ঘটিকা |
| আয়োজন স্থান | ছায়ানট মিলনায়তন |
২৫ ও ২৬ বৈশাখ ১৪৩৩, ৮ ও ৯ মে ২০২৬, শুক্র ও শনিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে অনুষ্ঠিত হয়েছে ছায়ানটের দুইদিনব্যাপী রবীন্দ্র উৎসব। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উৎসবের সূচনা হয় “ভুবনজোড়া আসনখানি” সম্মেলক নৃত্যগীতের মধ্য দিয়ে। ছায়ানট সভাপতি ডা. সারওয়ার আলীর কথনের পর ছায়ানট পরিবেশন করে “কেন এ হিংসাদ্বেষ” শীর্ষক গীতিনৃত্যালেখ্য। দুই দিনের এই আয়োজনে আরও পরিবেশিত হয় একক ও সম্মেলক গান, আবৃত্তি, নৃত্য। ছায়ানটের শিল্পী ছাড়াও অতিথি শিল্পী ও দল এতে অংশ নেন।
দুদিনের অনুষ্ঠানই সরাসরি সম্প্রচার করা হয়েছে ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।