'কী রাগিণী বাজালে' - প্রকাশনা অনুষ্ঠান

হালনাগাদ: ১৯ বৈশাখ ১৪৩৩, ০২ মে ২০২৬

আরম্ভের সময় ১৭ বৈশাখ ১৪৩৩, ৩০ এপ্রিল ২০২৬ ১৮:৩০ ঘটিকা
সমাপ্তির সময় ১৭ বৈশাখ ১৪৩৩, ৩০ এপ্রিল ২০২৬ ২০:০০ ঘটিকা
আয়োজন স্থান ছায়ানট মিলনায়তন

'কী রাগিণী বাজালে' - প্রকাশনা অনুষ্ঠান

ছায়ানটের প্রয়াত সভাপতি সন্‌জীদা খাতুন স্মরণগ্রন্থ 'কী রাগিণী বাজালে’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান হলো ১৭ বৈশাখ ১৪৩৩, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার ছায়ানট মিলনায়তনে। সন্ধ্যা সাড়ে ৬টার কিছু পর “শুভ্র সমুজ্জ্বল, হে চির-নির্মল” সম্মেলক নজরুলসঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন গ্রন্থটির সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ রামেন্দু মজুমদার, মফিদুল হক, বেগম আকতার কামাল, ভীষ্মদেব চৌধুরী, রুচিরা তাবাসসুম নভেদ্ ও জয়ন্ত রায় এবং ছায়ানট সভাপতি ডা. সারওয়ার আলী। গানের ফাঁকে ফাঁকে গ্রন্থটি সম্পর্কে কথা বলেন সম্পাদনা পরিষদের সদস্য ভীষ্মদেব চৌধুরী ও বেগম আকতার কামাল; কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ছায়ানট সভাপতি ডা. সারওয়ার আলী। “পান্থ তুমি, পান্থজনের সখা হে” সম্মেলক রবীন্দ্রসঙ্গীত পরিবেশন ছাড়াও একক গান পরিবেশন করেন (ক্রমানুসারে) ইফ্‌ফাত আরা দেওয়ান, মহিউজ্জামান চৌধুরী ময়না, লাইসা আহমদ লিসা, ফারহানা আক্তার শ্যার্লি, খায়রুল আনাম শাকিল, চন্দনা মজুমদার ও কিরণ চন্দ্র রায়; সন্‌জীদা খাতুনের লেখা থেকে পাঠ করেন জহিরুল হক খান ও সুমনা বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন জয়ন্ত রায়।
অনুষ্ঠানে যন্ত্রাণুষঙ্গে ছিলেন সেতারে ফিরোজ খান, বাঁশিতে মো. মনিরুজ্জামান, কিবোর্ডে রবিন্স চৌধুরী, মন্দিরায় প্রদীপ কুমার রায় এবং তবলায় মৃত্যুঞ্জয় মজুমদার ও গৌতম কুমার সরকার।
সকলের জন্য উন্মুক্ত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে