বর্ষার অনুষ্ঠান ১৪৩৩
| আরম্ভের সময় | ১৯ আষাঢ় ১৪৩৩, ০৩ জুলাই ২০২৬ | ১৯:০০ ঘটিকা |
| সমাপ্তির সময় | ১৯ আষাঢ় ১৪৩৩, ০৩ জুলাই ২০২৬ | ২০:৩০ ঘটিকা |
| আয়োজন স্থান | ছায়ানট মিলনায়তন |
১৯ আষাঢ় ১৪৩৩, ৩ জুলাই ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হলো ছায়ানটের বর্ষার অনুষ্ঠান। ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি সুফিয়া কামালকে নিবেদিত এই আয়োজন শুরু হয় সন্ধ্যা ৭টায়। ছায়ানট মিলনায়তনের এই আয়োজনে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। অনুষ্ঠানে বর্ষার রাগ ও রাগাশ্রয়ী গান এবং পাঠ-আবৃত্তি পরিবেশিত হয়। বাঁশিতে রাগ মিয়াকি মল্লার পরিবেশন করেন মর্তুজা কবীর মুরাদ, সেতারে রাগ রামদাসী মল্লার বাজিয়ে শোনান এবাদুল হক সৈকত। একটি সম্মেলক গান ও দুটি সম্মেলক নৃত্যগীত ছাড়াও সেঁজুতি বড়ুয়ার একক গানের সাথে সমবেত নৃত্য পরিবেশিত হয়। আরও একক গান পরিবেশন করেন সনজিদা বীথিকা, মনীষ সরকার, সেমন্তী মঞ্জরী, তাহমিদ ওয়াসীফ ঋভু ও ফারজানা আক্তার পপি; পাঠ করেন কৃষ্টি হেফাজ এবং আবৃত্তি পরিবেশন করেন আব্দুস সবুর খান চৌধুরী। জাতীয়সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে যন্ত্রাণুষঙ্গে ছিলেন সেতারে ফিরোজ খান, বাঁশিতে মো. মনিরুজ্জামান, কিবোর্ডে রবিন্স চৌধুরী, মন্দিরায় প্রদীপ কুমার রায় এবং তবলায় স্বরূপ হোসেন ও কুমার প্রতিবিম্ব।
সকলের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
ইউটিউব লিংক