নজরুল-প্রয়াণদিবস ১৪৩৩

হালনাগাদ: ১৩ ভাদ্র ১৪৩৩, ২৮ আগস্ট ২০২৬

আরম্ভের সময় ১২ ভাদ্র ১৪৩৩, ২৭ আগস্ট ২০২৬ ১৯:০০ ঘটিকা
সমাপ্তির সময় ১২ ভাদ্র ১৪৩৩, ২৭ আগস্ট ২০২৬ ২০:৩০ ঘটিকা
আয়োজন স্থান ছায়ানট মিলনায়তন

নজরুল-প্রয়াণদিবস ১৪৩৩

১২ ভাদ্র ১৪৩৩, ২৭ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণবার্ষিকীতে ছায়ানট নিবেদন করল “শতবর্ষ উদ্‌যাপন – নজরুলের গানে মাতোয়ারা ঢাকা” শীর্ষক অনুষ্ঠান। শতবর্ষ পূর্বে কাজী নজরুল ইসলাম ঢাকায় ‘শিখা’ গোষ্ঠীর সম্মেলনে এসে শুনিয়েছিলেন তাঁর সদ্য রচিত গান। ১৯২৬-২৭ দুই বছরে বেশ কিছু গান তিনি ঢাকায় পরিবেশন করেছেন এবং শিখিয়েছেন। সেই গীতসম্ভার থেকে নির্বাচিত কিছু গান দিয়ে সাজানো হয় এই অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় ছায়ানট মিলনায়তনে শুরুতে স্বাগত বক্তব্য পাঠ করেন লাইসা আহমদ লিসা। এরপর দুই পর্বে পরিবেশিত হয় গান; মাঝে মাঝে ছিল গানের প্রেক্ষাপট পাঠ এবং আবৃত্তি। একক গান ছাড়াও পরিবেশিত হয় সম্মেলক গান ও নৃত্য।
অনুষ্ঠানে পাঠ ও আবৃত্তি করেছেন দেওয়ান সাঈদুল হাসান ও মাহমুদা আখতার। একক গান পরিবেশন করেন ক্রমানুসারে গার্গী ঘোষ, শাহীন সামাদ, বিজন চন্দ্র মিস্ত্রী, ঐশ্বর্য সমাদ্দার, রেজাউল করিম, মিরাজুল জান্নাত সোনিয়া, আফসানা রুনা, সুমন মজুমদার, নাসিমা শাহীন ফ্যান্সী, শারমিন সাথী ইসলাম ময়না, সনজিদা বীথিকা ও খায়রুল আনাম শাকিল। যন্ত্রাণুষঙ্গে ছিলেন সরোদে ইউসুফ খান, কিবোর্ডে রবিন্স চৌধুরী, বাঁশিতে মামুনুর রশীদ, মন্দিরায় প্রদীপ কুমার রায় এবং তবলায় ইফতেখার আলম ডলার ও স্বরূপ হোসেন।
সকলের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে
ইউটিউব লিংক