সব একসাথে

ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের প্রাক্তনী সম্মিলন, ১৪৩৩

প্রকাশকাল: ২৭ ভাদ্র ১৪৩৩, ১১ সেপ্টেম্বর ২০২৬; হালনাগাদ: ৮ অগ্রহায়ণ ১৪৩৩, ২৩ নভেম্বর ২০২৬

ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের প্রাক্তনী সম্মিলন, ১৪৩৩

ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের প্রাক্তনী সম্মিলন - ২০ অগ্রহায়ণ ১৪৩৩, ৫ ডিসেম্বর ২০২৬, শনিবার।
ছায়ানট সংস্কৃতি-ভবনে এই আয়োজন শুরু হবে বেলা ১টা থেকে।

নিবন্ধনের শেষ দিন: ৩০ নভেম্বর ২০২৬, সোমবার

নিবন্ধন ফি: ৳ ১,৫০০.০০ (এক হাজার পাঁচশত টাকা)

যাঁরা ফি দিয়ে নিবন্ধন করে সরাসরি ভবনে উপস্থিত হতে পারবেন:
(বিদেশে অবস্থানরতরা নিবন্ধন করবেন কিন্তু ফি দেবার প্রয়োজন নেই)
• সঙ্গীতবিদ্যায়তনের প্রাক্তন শিক্ষার্থী, যাঁরা ন্যূনতম ২ বছর পাঠ নিয়েছেন
• সঙ্গীতবিদ্যায়তনের প্রাক্তন ও বর্তমান শিক্ষক
• সংগঠক সাধারণ সদস্য

যাঁরা অনলাইন নিবন্ধনে অসুবিধা বোধ করছেন তাঁরা বুধবার এবং সরকারি ছুটির দিন ছাড়া বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ছায়ানট সংস্কৃতি-ভবনে এসে অনলাইন এবং অফলাইন নিবন্ধন-সেবা নিতে পারবেন।

আয়োজনক্রম:
· বেলা ১২টা- নিবন্ধন নিশ্চিতকরণ ও উপহারগ্রহণ
· বেলা ১টা- মধ্যাহ্নভোজ
· বেলা সাড়ে ৩টা- আনুষ্ঠানিক উদ্বোধন (মিলনায়তন); সমাজমাধ্যমে সরাসরি সম্প্রচার
· বেলা ৪টা- নানা বিভাগীয় পরিবেশনা ১ম পর্ব (মিলনায়তন); সমাজমাধ্যমে সরাসরি সম্প্রচার
· বেলা সাড়ে ৪টা থেকে ৫টা- চা-বিরতি ও আড্ডা
· বেলা ৫টা- নানা বিভাগীয় পরিবেশনা ২য় পর্ব (মিলনায়তন); সমাজমাধ্যমে সরাসরি সম্প্রচার
· সন্ধ্যা সাড়ে ৬টা- বিদেশ থেকে প্রাক্তনীদের সুরেলা বার্তার প্রদর্শনী; সমাজমাধ্যমে সরাসরি সম্প্রচার
· সন্ধ্যা সাড়ে ৭টা- গান অবিরাম; সমাজমাধ্যমে সরাসরি সম্প্রচার
· রাত ৮টা- উপাহার ও আড্ডা

উদ্বোধন পর্ব এবং গান অবিরামের সম্মেলকের বাণী ও শ্রবণ-নমুনা ৩০ নভেম্বরের মধ্যে পাঠানো হবে।

প্রাক্তনী নিবন্ধনের নির্দেশনা
প্রাক্তনী নিবন্ধনের লিংক

বিস্তারিত জানতে চোখ রাখুন ছায়ানটের ফেইসবুক পেইজ ও ওয়েবসাইটে।