শ্রোতার আসর: ভাদ্র ১৪৩৩
হালনাগাদ: ২৯ ভাদ্র ১৪৩৩, ১৩ সেপ্টেম্বর ২০২৬
| আরম্ভের সময় | ২৭ ভাদ্র ১৪৩৩, ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:০০ ঘটিকা |
| সমাপ্তির সময় | ২৭ ভাদ্র ১৪৩৩, ১১ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩০ ঘটিকা |
| আয়োজন স্থান | রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্র, ছায়ানট সংস্কৃতি-ভবন |
২৭ ভাদ্র ১৪৩৩, ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার ছায়ানটের শ্রোতার আসরে পরিবেশিত হয় রবীন্দ্রসঙ্গীত। ছায়ানট সংস্কৃতি-ভবনের তিন তলাস্থ রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে সন্ধ্যা ৭টায় আসর শুরু হয়।
আসরের মূল শিল্পী ছিলেন নন্দিতা ইয়াসমিন। তিনি ১০টি গান পরিবেশন করেন। তাঁর আগে শুরুতে মনীষা দাস ২টি ও অর্ণব বড়ুয়া ৩টি গান গেয়ে শোনান।
যন্ত্রাণুষঙ্গে ছিলেন – সেতারে ফিরোজ খান, কিবোর্ডে এ বি এম তানভীর আলম সজীব, তবলায় গৌতম কুমার সরকার ও মন্দিরায় প্রদীপ কুমার রায়।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
ইউটিউব লিংক