শরতের অনুষ্ঠান ১৪৩৩, ১ম দিন
| আরম্ভের সময় | ২৪ আশ্বিন ১৪৩৩, ০৯ অক্টোবর ২০২৬ | ০৭:৩০ ঘটিকা |
| সমাপ্তির সময় | ২৪ আশ্বিন ১৪৩৩, ০৯ অক্টোবর ২০২৬ | ০৯:০০ ঘটিকা |
| আয়োজন স্থান | সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণ |
"যোগ দে রে আজ সমান তানে" আহ্বানে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের সাথে ছায়ানটের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো শরতের অনুষ্ঠান। ২৪ আশ্বিন ১৪৩৩, ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, সকাল সাড়ে ৭টায় সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে "শরতে আজ কোন্ অতিথি" সম্মেলক নৃত্যগীতের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। এতে অংশ নেয় সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল, এক্সেল একাডেমি, নালন্দা উচ্চ বিদ্যালয় ও ছায়ানট। সম্মেলক নৃত্যগীত ছাড়াও পরিবেশিত হয় একক ও সম্মেলক গান-পাঠ-আবৃত্তি।
সকলের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় ছায়ানটের ফেইসুবক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
ইউটিউব লিংক
একই আহ্বানে ২৫ আশ্বিন ১৪৩৩, ১০ অক্টোবর ২০২৬, শনিবার সকাল সাড়ে ৭টায় সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের সাথে ছায়ানটের যৌথ আয়োজন। অংশ নেবে সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, নালন্দা উচ্চ বিদ্যালয় ও ছায়ানট। এই আয়োজনও সকলের জন্য উন্মুক্ত। সরাসরি সম্প্রচার করা হবে ছায়ানটের ফেইসুবক পেইজ ও ইউটিউব চ্যানেলে।