শরতের অনুষ্ঠান ১৪৩৩, ২য় দিন
হালনাগাদ: ২৭ আশ্বিন ১৪৩৩, ১২ অক্টোবর ২০২৬
| আরম্ভের সময় | ২৫ আশ্বিন ১৪৩৩, ১০ অক্টোবর ২০২৬ | ০৭:৩০ ঘটিকা |
| সমাপ্তির সময় | ২৫ আশ্বিন ১৪৩৩, ১০ অক্টোবর ২০২৬ | ০৯:০০ ঘটিকা |
| আয়োজন স্থান | সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ |
"যোগ দে রে আজ সমান তানে" আহ্বানে ছায়ানটের দুইদিনের শরত আয়োজনের দ্বিতীয়টি অনুষ্ঠিত হলো ২৫ আশ্বিন ১৪৩৩, ১০ অক্টোবর ২০২৬, শুক্রবার, সকাল সাড়ে ৭টায় সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের সাথে ছায়ানটের যৌথ আয়োজনে আরও অংশ নেয় নালন্দা উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে পরিবেশিত হয় একক ও সম্মেলক গান-পাঠ-আবৃত্তি-নৃত্য।
সকলের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় ছায়ানটের ফেইসুবক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
ইউটিউব লিংক