সব একসাথে
ভাষা-সংস্কৃতির আলাপ: ত্রয়োদশ আবর্তনে ভর্তি
বাঙালি সংস্কৃতিতে ঋদ্ধ সমাজ গড়ে তোলার মানসে ছায়ানটের কার্যক্রম- সাহিত্য ও শিল্প বিষয়ে চর্চা ও পরস্পর বিনিময়ের একটি সুনির্দিষ্ট কর্মসূচি। এক বছর মেয়াদি কার্যক্রমের ত্রয়োদশ আবর্তন শুরু হচ্ছে আষাঢ় ১৪৩৩ থেকে।
আলাপের বিভিন্ন দিনে সূত্রধার হিসেবে থাকবেন বেগম আকতার কামাল, ফকরুল আলম, হারুন রশীদ, ভীষ্মদেব চৌধুরী, জয়ন্ত চট্টোপাধ্যায়, ম. হামিদ, জয়ন্ত রায়, ফওজিয়া মান্নান, মৃত্তিকা সহিতা, লায়েকা বশীর, সৈয়দ নিজার প্রমুখ গুণীজন। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ-যুবাসহ ভাষা-সংস্কৃতি অনুরাগী বয়স্কজনের মানস-উৎকর্ষ চর্চার জন্য এই কার্যক্রম।
বৈঠক বসবে ১৪ দিন অন্তর
শনিবার, সকাল ১০:৩০ - দুপুর ১২:০০
বৈঠক শুরু: আষাঢ় ১৪৩৩, জুন ২০২৬ থেকে
আবেদনপত্র সংগ্রহ
বুধবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ১২:০০ থেকে সন্ধ্যা ৭:০০
স্থান: ছায়ানট সংস্কৃতি-ভবন, বাড়ি-৭২, সড়ক-১৫এ, ধানমণ্ডি আ/এ, ঢাকা
মুঠোফোন- ০১৭৩০৪৮২৪৬২
ইমেইল: chhayanaut@gmail.com
আবেদনপত্রের মূল্য: ৳৫০০.০০ (পাঁচশত টাকা মাত্র)
ভর্তিবাবদ এককালীন প্রদেয়: ৳১,৫৫০ (এক হাজার পাঁচশত পঞ্চাশ টাকা মাত্র)