সব একসাথে

সঙ্গীত-পরিচয় (অনলাইন), ১ম আবর্তনে ভর্তি

প্রকাশকাল: ২৩ আষাঢ় ১৪৩৩, ০৭ জুলাই ২০২৬; হালনাগাদ: ২৩ আষাঢ় ১৪৩৩, ০৭ জুলাই ২০২৬


ঢাকা ও দেশের বাইরে বসবাসরত সঙ্গীতপিপাসুদের জন্য সঙ্গীতবিদ্যায়তনের ৬ মাস মেয়াদি অনলাইন সঙ্গীত-শিক্ষণ কার্যক্রম সঙ্গীত-পরিচয় (অনলাইন)।
প্রথম আবর্তনের ভর্তির আবেদনপত্র দেওয়া শুরু হচ্ছে ২৮ আষাঢ় ১৪৩৩, ১২ জুলাই ২০২৬, রবিবার থেকে (আসনসংখ্যা নির্দিষ্ট)।

আবেদনকারীর বয়স:
ন্যূনতম ১০ বছর (৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে), কোনো ঊর্ধ্বসীমা নেই

আবেদনপত্রের মূল্য:
৳ ২০০.০০ (দুই শত টাকা)

কার্যক্রম পরিচিতি:
* ৬ মাস মেয়াদি অনলাইনভিত্তিক প্রাথমিক সঙ্গীত-শিক্ষণ কার্যক্রম
* ক্লাসের দিন: প্রতি রবিবার সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ৮:৩০
* বয়সভেদে ২টি পৃথক দলে শিক্ষণ
* পাঠের বিষয়: সরগম, রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, লোকসঙ্গীত
* অনলাইনে ক্লাস নেবেন:
টিংকু কুমার শীল (সরগম), মোস্তাফিজুর রহমান তূর্য (রবীন্দ্রসঙ্গীত), শারমিন সাথী ইসলাম ময়না (নজরুলসঙ্গীত) এবং বিমান চন্দ্র বিশ্বাস (লোকসঙ্গীত)
* সঙ্গীতবিদ্যায়তনের নির্ধারিত নিয়মে শিক্ষণ শেষে পাঠগ্রহণের স্বীকৃতিপত্র
* ভর্তির জন্য পরিশোধযোগ্য অর্থ: এককালীন ৳ ৪,০৫০.০০ (চার হাজার পঞ্চাশ টাকা)
[ভর্তির জন্য নির্বাচিত হলে আবেদনকারীকে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি-নিবন্ধন সম্পন্ন করতে হবে]
* কার্যক্রম শুরু: ভাদ্র ১৪৩৩

আরও তথ্যের জন্য যোগাযোগ:
ই-মেইল: sb.chhayanaut.st@gmail.com
হোয়াটসঅ্যাপ: 01730-482463
(কেবল বার্তা-আদান প্রদানের জন্য নির্দিষ্ট)

আবেদনপত্র সংগ্রহের লিংক: https://csms.chhayanaut.org