শ্রোতার আসর: কার্তিক ১৪৩২

হালনাগাদ: ১৮ পৌষ ১৪৩২/ ০২ জানুয়ারি ২০২৬

আরম্ভের সময় ৮ কার্তিক ১৪৩২/ ২৪ অক্টোবর ২০২৫ ১৯:০০ ঘটিকা
সমাপ্তির সময় ৮ কার্তিক ১৪৩২/ ২৪ অক্টোবর ২০২৫ ২০:৩০ ঘটিকা
আয়োজন স্থান রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্র, ছায়ানট সংস্কৃতি-ভবন

শ্রোতার আসর: কার্তিক ১৪৩২

৮ কার্তিক ১৪৩২, ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ছায়ানটের শ্রোতার আসর। ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে সন্ধ্যা ৭টায় এই আসরে পরিবেশিত হয় শুদ্ধসঙ্গীত। প্রথমে কণ্ঠে রাগ ভীমপলশ্রী পরিবেশন করেন দীপা মন্ডল। এরপর রাগ শুদ্ধ কল্যাণ পরিবেশন করেন ঊষসী নাগ। সবশেষে তবলাবাদন পরিবেশন করেন কুমার প্রতিবিম্ব।
সকলের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় ছায়ানটের ফেইসুবক পেইজইউটিউব চ্যানেলে
ইউটিউব লিংক

অনুষ্ঠানক্রম:

১. দীপা মন্ডল, কণ্ঠসঙ্গীত 
রাগ: ভীম পলশ্রী
তবলা: ইফতেখার আলম ডলার
হারমোনিয়াম: আফিয়া আক্তার আবেদা
তানপুরা: ফারজানা বর্ষা

২. উসষী নাগ, কণ্ঠসঙ্গীত (Ushashi Nag)
রাগ: শুদ্ধ কল্যাণ
তবলা: বাদল চৌধুরী (BadalChowdhury)
হারমোনিয়াম: সমুদ্র শুভম (Samudra Shuvam)
তানপুরা: বিদিশা মন্ডল (Bidisha Mondal) 

৩. কুমার প্রতিবিম্ব, যন্ত্রসঙ্গীত (তবলাবাদন)
নাগমা (সারেঙ্গী): শৌণক দেবনাথ ঋক