নজরুল উৎসব ১৪৩৩
হালনাগাদ: ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, ০৭ জুন ২০২৬
| আরম্ভের সময় | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩, ০৫ জুন ২০২৬ | ১৮:৩০ ঘটিকা |
| সমাপ্তির সময় | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ০৬ জুন ২০২৬ | ২১:০০ ঘটিকা |
| আয়োজন স্থান | ছায়ানট মিলনায়তন |
২২ ও ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৫ ও ৬ জুন ২০২৬, শুক্র ও শনিবার অনুষ্ঠিত হয়েছে হয়েছে ছায়ানটের দুইদিনব্যাপী নজরুল উৎসব। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ছায়ানট মিলনায়তনে ‘স্নিগ্ধ শ্যাম কল্যাণ রূপে’ সম্মেলক নৃত্যগীতের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। ছায়ানটের সহ-সভাপতি খায়রুল আনাম শাকিলের কথনের পর ছায়ানট পরিবেশন করে মফিদুল হক গ্রন্থিত গীতিনৃত্যালেখ্য ‘সপ্তগীতির মালায় গাঁথা নজরুলের স্বদেশবার্তা’। দুই দিনের এই আয়োজনে আরও পরিবেশিত হয় একক ও সম্মেলক গান, আবৃত্তি, নৃত্য। ছায়ানটের শিল্পী ছাড়াও অতিথি শিল্পী ও দল এতে অংশ নেন।
দুদিনের অনুষ্ঠানই সরাসরি সম্প্রচার করা হয়েছে ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
প্রথমদিনের আয়োজনের ইউটিউব লিংক।
দ্বিতীয়দিনের আয়োজনের ইউটিউব লিংক।