সব একসাথে

কী রাগিণী বাজালে : সন্‌জীদা খাতুন স্মরণগ্রন্থ


সম্পাদক : রামেন্দু মজুমদার, মফিদুল হক, বেগম আকতার কামাল, ভীষ্মদেব চৌধুরী, রুচিরা তাবাসসুম নভেদ্, জয়ন্ত রায়
ধরন : স্মরণগ্রন্থ
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
মূল্য: ৳ ১,৫০০.০০
প্রকাশকাল: ১৭ বৈশাখ ১৪৩৩, ৩০ এপ্রিল ২০২৬

কী রাগিণী বাজালে : সন্‌জীদা খাতুন স্মরণগ্রন্থ

ব্যক্তির বড়োত্ব মহনীয় প্রত্যয়, একই সঙ্গে মোহনীয়ও বটে। আর এই প্রত্যয় ব্যক্তির ‘নিজস্বী’র পরিচয়ে, কর্মকৃতিত্বে ও প্রতিভায় শক্তিমন্ত উত্তরাধিকার গড়ে তোলে এবং সেটি সঞ্চারিত হয় অন্য ব্যক্তির মধ্যে, সমাজের মধ্যে এবং সবরকম প্রতিবেশিতার সঙ্গে। এসবের সমবায়ে যখন গড়ে ওঠে এমন এক মোহময় সম্পদ যা ব্যক্তিকেও আলোকিত করে, সমাজকেও করে বীর্যবন্ত। সন্‌জীদা খাতুন তেমনি এক প্রতিভা যিনি সাংস্কৃতিক লড়াকু ব্যক্তিত্ব, শিক্ষকতায় অনন্য এবং সাংগঠনিক কুশলতায় অন্তর্দীপ্ত। রবীন্দ্রনাথের সঙ্গীত, সাহিত্য ও জীবনচর্চার প্রায় সব প্রান্ত ছুঁয়ে তিনি তাঁর আকাশভরা কোলে আশ্রয়ী হন। কী রাগিণী বাজালে শিরোনামের সন্‌জীদা খাতুনের এই স্মরণগ্রন্থে দৃষ্টিনিয়ন আভায় গ্রন্থিত হয়েছে একগুচ্ছ স্মৃতিচারণ, বিশ্লেষণমূলক প্রবন্ধ, সঙ্গীতচর্চার বিভান্বিত চৈতন্য এবং তাঁর উচ্চতর গবেষণা কর্ম নিয়ে সমালোচনা, সর্বোপরি সন্‌জীদা খাতুনের জীবনচক্র। এই গ্রন্থের বিভিন্ন লেখায় বিখ্যাত ব্যক্তিদের লেখালেখি যেমন আছে তেমনি আছে তাঁর পরিচিত-অপরিচিত মানুষজনের আন্তরিক বিবেচনা ও মূল্যায়ন। সবমিলিয়ে গ্রন্থটি তুলে ধরেছে সন্‌জীদা খাতুনের সার্বিক পরিচয়।

 

সম্পাদনা পরিষদ:
রামেন্দু মজুমদার
মফিদুল হক
বেগম আকতার কামাল
ভীষ্মদেব চৌধুরী
রুচিরা তাবাসসুম নভেদ্
জয়ন্ত রায়

 

প্রকাশকাল:
বৈশাখ ১৪৩৩, এপ্রিল ২০২৬

 

প্রচ্ছদ ও নক্‌শা:
সব্যসাচী হাজরা

 

লেআউট ও ছবি সম্পাদনা:
শিমুল কিবরিয়া

 

পরিবেশক:
প্রথমা প্রকাশন

 

মুদ্রিত মূল্য: ৳ ১,৫০০

 

বিষয় ক্রমবিন্যাস

জীবন ও কৃতি:
মিহিরকান্তি চৌধুরী ॥ সন্‌জীদা খাতুনের রবীন্দ্রভাবনা
অরুণ সেন ॥ তাঁর গান তাঁর জীবন
মামুন হুসাইন ॥ সন্‌জীদা খাতুন : এক অলোকসামান্য বিস্তার ও নীরবতা
সিরাজুল ইসলাম চৌধুরী ॥ সংস্কৃতির পক্ষে, পিতৃতান্ত্রিকতার বিরুদ্ধে
বেগম আকতার কামাল ॥ কীর্তিময়ীর কৃতি
মোরশেদ শফিউল হাসান ॥ সন্‌জীদা খাতুন: শিক্ষক ও সংস্কৃতিযোদ্ধা
সারওয়ার আলী ॥ ছায়াটি সরে গেল
রামেন্দু মজুমদার ॥ নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা
শ্যামল সেনগুপ্ত ॥ তুলনাহীনা
শুভ প্রসাদ নন্দী মজুমদার ॥ ইতিহাসের সন্‌জীদা
সুমন সাজ্জাদ ॥ সন্‌জীদা খাতুনের বুদ্ধিবৃত্তিক অভিপ্রায়
শফি আহমেদ ॥ আমৃত্যু ব্রতচারী সন্‌জীদা খাতুন স্মরণে
আতিউর রহমান ॥ সন্‌জীদা খাতুন: ‌এ কী লাবণ্যে পূর্ণ প্রাণ
চঞ্চল কুমার বোস ॥ বিপুল কিরণে ভুবন করেছ আলো
সমীর সেনগুপ্ত ॥ সন্‌জীদা খাতুন: সাক্ষাৎকারের গল্প
আবুল হাসনাত ॥ সন্‌জীদা খাতুন: সাহিত্য ও সংস্কৃতি সাধনা
আবুল মোমেন ॥ ওরে মাঝি বান্‌ এসেছে ... কে ভাসাবে তরী?
নিপা জাহান ॥ লক্ষ্যভেদী সংগঠক
পার্থ তানভীর নভেদ্ ॥ অন্ধযাত্রীর পরিপাটি সঞ্জীবনী
শর্মিলা রায় ॥ আমাদের মিনুদি, সবার সন্‌জীদাদি
মৌসুমী ভৌমিক ॥ আন্ধার মনে হয়

সঙ্গীত ও সঙ্গীতভাবনা:
শঙ্খ ঘোষ ॥ গানই তাঁর জীবন
দেবেশ রায় ॥ সেই সন্ধ্যার ভাষা
শান্তা সেন ॥ গান কথা সুর-এর সমন্বয়
সুভাষ চৌধুরী ॥ তাঁর গান ঘরের মধ্যে মাধুরী পাবার জন্য
সুধীর চক্রবর্তী ॥ রবীন্দ্রনাথের ভিতর পানেই তাঁর ডাক
অলকানন্দা গুহ ॥ গানের বেদন

শিক্ষাগুরু সন্‌জীদা:
ভীষ্মদেব চৌধুরী ॥ রেখে গেলে বাণী সে যে অভয় অশোক
অসীম দত্ত ॥ সঙ্গীতগুরু সন্‌জীদা খাতুন
ইমতিয়াজ আহমেদ ॥ বজ্রে তোমার বাজে বাঁশি
মৃত্তিকা সহিতা ॥ রঙিন ছায়ার আচ্ছাদনে
নির্মলেন্দু গুণ ॥ আমি নালন্দায় পড়তে চাই

স্মৃতিকথা:
মতিউর রহমান ॥ একজন সন্‌জীদা খাতুন
আবুল আহসান চৌধুরী ॥ ভরা থাক স্মৃতিসুধায়
আলী যাকের ॥ মিনু আপার জন্মদিনে
রফিকুন নবী ॥ স্মৃতির পথরেখায় সন্‌জীদা খাতুন
ফকরুল আলম ॥ স্মরণ: সন্‌জীদা খাতুন
লাইসা আহমদ লিসা ॥ শুধু দু'হাত ভরিয়া দেব ফুল
খায়রুল আনাম শাকিল ॥ সন্‌জীদা আপা: সংস্কৃতির বাতিঘর
তুষার কর ॥ যে ছায়ারে ধরব বলে
কালীকৃষ্ণ গুহ ॥ এক অবিস্মরণীয় নারী
অভ্র ঘোষ ॥ সন্‌জীদাদির রবীন্দ্রনাথ
সুতপা ভট্টাচার্য ॥ আমার সন্‌জীদাদি
শান্তা ভট্টাচার্য ॥ আমার দেখা সন্‌জীদা খাতুন

গ্রন্থ আলোচনা:
জিল্লুর রহমান সিদ্দিকী ॥ রবীন্দ্রসঙ্গীত ও সন্‌জীদা খাতুন
অভ্র বসু ॥ কবিতার সমালোচনায় সন্‌জীদা খাতুন: রাজনীতি ও সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত
মোস্তাক আহমাদ দীন ॥ ধ্বনি থেকে কবিতা: উচ্চাকাঙ্ক্ষী গবেষণা
হুমায়ুন আজাদ ॥ ধ্বনি থেকে কবিতা প্রসঙ্গে
পিয়াস মজিদ ॥ সন্‌জীদা খাতুনের নজরুল
উমা চট্টোপাধ্যায় ॥ বকুল-বিছানো পথে ফিরে ফিরে আসা
সনৎকুমার সাহা ॥ সন্‌জীদা খাতুনের শান্তিনিকেতনের দিনগুলি

সাক্ষাৎকার:
মফিদুল হক ॥ শেষ সাক্ষাৎকার

 

সন্‌জীদা খাতুন: জীবন ও কর্ম