সব একসাথে
১৪৩৩ শিক্ষাবর্ষে ভর্তি, সঙ্গীতবিদ্যায়তন
২ ফাল্গুন ১৪৩২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার থেকে (আবেদনপত্র সীমিত)
আবেদনপত্রের মূল্য: ৳ ৫০০ (পাঁচ শত টাকা)
আবেদনপত্র পাওয়া যাবে:
Ø অনলাইনে, ছায়ানটের ওয়েবসাইটে
আবেদনপত্র সংগ্রহের লিংক: https://csms.chhayanaut.org/online_admission_applications
[১ বছর মেয়াদি সঙ্গীত-পরিচয় বাদে আর সব বিভাগের আবেদনপত্র ফুরিয়ে গেছে (১ এপ্রিল ২০২৬)]
Ø ছায়ানট সংস্কৃতি-ভবনে
ঠিকানা: বাড়ি ৭২, সড়ক ১৫এ, ধানমণ্ডি আ/এ, ঢাকা-১২০৯
সময়: বুধবার ও জাতীয় ছুটির দিন ছাড়া-
· বিকাল ৪টা থেকে রাত ৮টা
আবেদনকারীর বয়স (৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে):
· সঙ্গীত-পরিচয় (১ বছর মেয়াদি): অন্তত ৭ বছর
· সঙ্গীত-সূচনা, শিশু বিভাগ: ১০ থেকে ১৩ বছর [আবেদনপত্র ফুরিয়ে গেছে, ২৮ মার্চ ২০২৬]
· সঙ্গীত-সূচনা, সাধারণ (রবীন্দ্র/ নজরুল/ লোকসঙ্গীত): অন্তত ১৪ বছর [আবেদনপত্র ফুরিয়ে গেছে, ২৮ মার্চ ২০২৬]
· শুদ্ধসঙ্গীত, কণ্ঠ/ তবলা/ সেতার/ বেহালা/ বাঁশি/ এস্রাজ: অন্তত ১০ বছর [আবেদনপত্র ফুরিয়ে গেছে, ১ এপ্রিল ২০২৬]
· নৃত্যকলা, মণিপুরি ও ভরতনাট্যম্: অন্তত ৮ বছর [আবেদনপত্র ফুরিয়ে গেছে, ভরতনাট্যম্: ২২ ফেব্রুয়ারি ২০২৬, মণিপুরি: ২৮ মার্চ ২০২৬]
বুধবার ও জাতীয় ছুটির দিনে ভবন থেকে আবেদনপত্র বিতরণ বন্ধ থাকবে
বিশেষ দ্রষ্টব্য:
· আবেদনপত্র সীমিত এবং বিভাগ অনুযায়ী নির্দিষ্ট সংখ্যার। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেওয়া হবে, নির্দিষ্ট শেষ দিন নেই। যেকোনো দিন ফুরিয়ে যেতে পারে
· একাধিক কার্যক্রম বা বিভাগের জন্য ভর্তির আবেদনপত্র নেওয়া যাবে এবং নির্বাচিত হলে ভিন্ন বেলায় একাধিক কার্যক্রমে অথবা একই কার্যক্রমের একাধিক বিভাগে পাঠ নেওয়া যাবে। তবে একই বেলায় একাধিক কার্যক্রম বা বিভাগে ভর্তি হলে কেবল একটি নিবন্ধনই বৈধতা পাবে
· আবেদনপত্রের প্রথম পাতায় উল্লিখিত সাক্ষাৎকারের নির্ধারিত তারিখ ও সময়ে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে ২ কপি পাসপোর্ট আকারের সাম্প্রতিক ল্যাব প্রিন্ট ছবি ও জাতীয় পরিচয়পত্র / জন্মনিবন্ধন সনদের ফটোকপিসহ সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে। এর পূর্বে আবেদনপত্র জমা নেওয়া হবে না
· ভর্তির জন্য নির্বাচিত আবেদনকারীকে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি-নিবন্ধন সম্পন্ন করতে হবে
যোগাযোগ:
অভ্যর্থনাকেন্দ্র
ফোন: 01730-482462 (দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা, রমজান মাসে সকাল ১০টা থেকে বিকাল ৩টা, বুধবার বন্ধ)
সঙ্গীতবিদ্যায়তন কার্যালয়
ফোন: 01730-482463 (বিকাল ৪টা থেকে রাত ৮টা, রমজান মাসে সকাল ১০টা থেকে বিকাল ৩টা, বুধবার বন্ধ)
ইমেইল: sb.chhayanaut@gmail.com